Bengali poem _ adhar ( আঁধার )
Poem in bengali :
Poem in bengali :
রূপার সাদা নানান সাজ
রক্তে মেশা সোনার স্বাদ।
অট্টালিকার সৌখিনতার মাঝে
বন্দি তুমি কেমন সাজে।
আলোর শিখার রঙটি তবু
আঁধার ক্ষণিক মিটিয়া দেয়।
মনে অনুতাপ কাহার লালসায়
ভক্তি প্রেম ফিকে দাঁড়ায়।
অল্প খোরাক মিথ্যে সংলাপ
হাজার পেটের এটাই অভিশাপ।
সখের বৈঠকে মাছির স্বভাব
বিবেকের আকাশে মূল্যের অভাব।
মস্ত দম্ভ সকলের লড়াই
মহাশূন্যের কাছে পিপীলিকা সবাই।
Bengali poem :
Please like. share & comment...
To stay with me and for new posts, you must do email subscription...
Thanks...


إرسال تعليق
If you have any queries, please let me know