![]() |
| Bengali poem (আলাপের মরীচিকা) |
আপামর সব গল্প কি এভাবেই শোনা হবে কিছু নিজের তাগিদ থেকে বিবেচনাও তো করা যায়। ঠিক এইভাবে কবিতাটি লেখা মনের আভাস শব্দে মিশে থাকা রহস্য না পাওয়ার আবেগ নিয়ে কবিতাটি শেষ করতে হবে। জানি না কতটা সুন্দর কিন্তু মন থেকে বুঝলে সহজ হয়ে যাবে।
Bengali poem
(আলাপের মরীচিকা)
আলাপের মরীচিকা
প্রথম দেখা আলাপ
আর দেখাতেই
হয়ে গেল যা হওয়া উচিত
কি তা এই হৃদয়ের
ভেতরে থাকা মানুষকে
ডেকে তোলা হোক
পরদিন সকাল আরও একবার
পথে চেনা শোনা হোক
হয় তো ক্লাসের এক কোণে
নাহলে গলির কোন পাশে
তারপর দেখা নাই
নিমিষে হারিয়ে গেলো
এই প্রশ্নের অধিকার তো তোমার
যা আজ স্পষ্ট আয়না
বৃষ্টির দিন সেই
নীল আকাশের নিচে
হাতের স্পর্শের অনুভূতি
সেই দিন আর
আজকের দিন হয়তো মনের
আবার জানলা খোলা হোক
সেই নদীর পারে বসে থাকা
কোকিলের কুজনের ন্যায়
তার শব্দ যা মনে আঙিনায়
কৃতণ করতে বাধ্য করে
মনে হয় জীবন আলোয়
সাত রঙের প্রবেশ
সেই দিনের কথা ভোলা যায়
যাতে কথা নয়
গানের ইঙ্গিত হয়
সেই কোকিলের কূজনে
স্পর্শ স্পর্শের মধ্যে অনুভূতি
তা মনে করা
হয় তো ভোলা যাবে না
তাই আজ সাত রঙের এজগত
সাদা নয় অন্ধকারে
প্রবেশদ্বার খুলে যাও়য়া
আরম্ভ না শেষ
হয় তো জানা যাবে না আর
তাই সবকিছু না ভুলে
স্বপ্নের আলোয় পা রাখতে হবে
তা তো করা সম্ভব নয়
যা হওয়ার হয়ে গেছে
আজ বর্তমানে এই জীবনের
জীবনদর্শের সঙ্গী খুঁজে পেয়ে
দুঃখ কষ্ট ভুলে থেকে যাচ্ছি।।
Bengali poem :
like. share & comment...
To stay with me and for new posts, you must do email subscription...
Thanks...


إرسال تعليق
If you have any queries, please let me know